স্বচ্ছতা ও আমানতদারিতা

الصِّدْقُ أَمَانَةٌ وَالْكَذِبُ خِيَانَةٌ

"সততাই হলো আমানত (স্বচ্ছতা), আর মিথ্যাই হলো খেয়ানত"

মানবতার সেবায় আমরা একতাবদ্ধ

ইলিশিয়াপাড়া খিদমাহ সোসাইটির মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা এবং সমাজের সার্বিক উন্নয়ন। পবিত্র এই বাণীর আলোকে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও আমানতদারিতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

মোট সদস্য

0 জন

বর্তমান ফান্ড

0

মোট ব্যয় / অনুদান

0

১৩ মার্চ, ২০২৬

আমাদের পথচলার শুরু

আমাদের সম্পর্কে

মানবতার সেবায় একনিষ্ঠ
একটি পরিবার

ইলিশিয়াপাড়া খিদমাহ সোসাইটি আমাদের এই পথচলার অন্যতম লক্ষ্য হলো এলাকার যুবসমাজকে একত্রিত করা এবং ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় ও অটুট রাখা। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ যুবসমাজই পারে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে। আল্লাহর ইচ্ছা এবং সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া এই মহৎ উদ্যোগ সফল করা সম্ভব নয়।

মূলত আসিফুল হক সিকদার, তাফিজুর রহমান তাসিব এবং আসিফুল আলম মিসবাহ্-এর হৃদয়ের গভীর থেকে আসা স্বপ্ন আর অক্লান্ত প্রচেষ্টায় সংগঠনটির জন্ম। বর্তমানে জনাব মিনহাজুর রহমান ইরফান-এর আন্তরিক নেতৃত্বে আমরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছি। আমরা চাই ইলিশিয়াপাড়া হবে একটি আদর্শ গ্রাম, যেখানে কেউ অনাহারে থাকবে না।

নিঃস্বার্থ সেবা
অটল সততা
মজবুত ঐক্য
শিক্ষা সহায়ক
দায়িত্বশীলদের তালিকা দেখুন

আমাদের কার্যক্রম

সমাজের সার্বিক উন্নয়নে আমরা যে সকল ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছি

আর্থিক সহায়তা

বিপদগ্রস্ত ও অসহায় সদস্যদের আপদকালীন সময়ে ফান্ড থেকে দ্রুত আর্থিক সাহায্য প্রদান করা।

শিক্ষা অনুদান

দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহনে সহায়তা করা যাতে শিক্ষা বাধাগ্রস্ত না হয়।

চিকিৎসা ফান্ড

গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় সাধ্যমতো আর্থিক অনুদান দেওয়া এবং পাশে দাঁড়ানো।

সামাজিক কাজ

মসজিদ, মাদ্রাসা বা এলাকার যেকোনো উন্নয়নমূলক ও সামাজিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।